my thoughtsVideo background
মালিক, মোরে পূণ্যের পথে, তুমি মোরে আগাও (lyrics)
admin | November 10, 2017
মালিক, মোরে পূণ্যের পথে, তুমি মোরে আগাও
এ হৃদয়ে পাপের প্রতি বিতৃষ্ণা তুমি জাগাও ।
এ হৃদয়ে যেন আমি ঈমানের স্বাদ পাই
তোমার ক্রোধকে আমি যেন সদা ডরাই।
ভাসাও মোরে তোমার প্রেমের পবিত্র সাগরে
ডুবে যেন আমি না যাই কোন পাপাচারে।
পাপের জন্য দিও না মোরে তুমি দূরে ঠেলে
সদা মোরে রেখো তুমি রহমের ছায়া তলে।
দিন চলে যায়, রাত চলে যায়, শেষ হচ্ছে জীবনখানি
কি হয় মোর কবরেতে, আমি তা না জানি…
পাপের এই জোয়ার থেকে বাঁচাও প্রভু মোরে
আপন করে নিও তুমি আমায় পরপারে…… ।
শুনবো কবে আমি তোমার মুখের কথা
সেদিন বুঝি ঘুচবে আমার আছে যত ব্যথা।
তোমার দিদার পাবে যে জন সেই তো সফল
না হলে এই জীবনখানি হবে পুরোই বিফল……।
Show less
Written by admin
Comments
This post currently has no comments.
Calendar
November 2017 M T W T F S S 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 Tags
LATEST NEWS
New Albums
Categories
Gallery

















