menu Home chevron_right
my thoughts

অকৃজ্ঞ আমরা !!

admin | November 10, 2017

যে নবী (সা) আপনার আমার মাগফিরাতের জন্য রাতের বেলায় কেঁদেছেন, যে নবী আপনার আমার কাছে ইসলাম পৌছানোর জন্য কত কষ্ট-নির্যাতন সহ্য করেছেন, রক্ত ঝরিয়েছেন; যে নবী সাহাবীদের মাহফিলে আমাদের মত অনাগত মুসলিমদেরকে ভাই বলে সম্বোধন করে কেঁদেছে। সে নবীর জন্য কতদিন আমরা কেঁদেছি; সে নবীর জন্য কয়টা দিন আমরা দুরুদ পড়েছি, সে নবীর কয়টা সুন্নতই বা অনুসরণ করেছি, সে নবীর অপমানে কতবার আমরা বিক্ষুব্ধ ও বেদনাহত হয়েছি ?

যে ওহী নাজিলের সময় প্রচণ্ড শীতেও রাসূল (সা) ঘর্মাক্ত হয়ে যেতেন, যে ওহী নাজিলের সময় রাসূল (সা) এর প্রচণ্ড কষ্ট হতো, মাঝে মাঝে চাপের তীব্রতা এত বেশী হতো যে তিনি যে উটের পিঠে বসে থাকতেন সেটি সে গুরুভারের কারণে বসে পড়ত। তাহলে বুঝুন রাসূল (সা) এর কত কষ্টের বিনিময়ে আজ আমরা এই কোরআন পেয়েছি। কিন্তু সে কোরআন আমরা কতজন পড়ি, বুকে ধারণ করি??

কতটা অকৃজ্ঞ আমরা !! সে প্রিয় নবীর (সা) এর ভালোবাসা আর কষ্টের প্রতিদান কি আমরা এভাবেই দিচ্ছি !! আমাদের এরকম আচরণে কতটা মর্মাহত হতে পারেন আমাদের প্রিয় রাসূল (সা)?? তবুও তিনি আমাদের ভুলে যাবেন না হাশরের বিচার দিবসে, কিন্তু আপনি আমি কোন মুখে দাঁড়ার তাঁর সকাশে?

Written by admin

Comments

This post currently has no comments.

Leave a Reply






BOOKING CONTACT









  • cover play_circle_filled

    01. ek polok-Segment 1
    Masum BIn Mahbub

  • cover play_circle_filled

    02. amaro desher mati
    Samiur Rahman Piyal

  • cover play_circle_filled

    03. hajaro kaj
    Jahid Hasan

  • cover play_circle_filled

    04. ummat hoye tumar
    Mhamud Bin Kalam

  • cover play_circle_filled

    05. notun vor
    KMY

  • cover play_circle_filled

    06. jope tumari nam_1-Segment 1
    Abdullah Al Hasib

  • cover play_circle_filled

    07. rahmatallil alamin
    Imam Hussain

  • cover play_circle_filled

    08. vai sedin kadibe
    Yakub Siddique

play_arrow skip_previous skip_next volume_down
playlist_play