চারপাশটা বদলে যাচ্ছে !
চারপাশের পরিবেশ বদলে যাচ্ছে। তবে সেই বদলানোটা ভালোর দিকে নয় বরং মন্দের দিকে। আল্লাহ তা’আলার পরিবর্তে আজ পাশ্চাত্য খোদার আসনে বসেছে। যতই আমরা তা মুখে অস্বীকার করি, কিন্তু আমাদের কাজ আর আমাদের অন্তর সে দিকেই ধাবমান। তাই পাশ্চাত্য মতবাদের সাথে ইসলামের কিছু মিললে আমরা খুশি হই, আবার যা মিলে না সেগুলোকে পাশ্চাত্যের সাথে মিলানোর প্রয়াস পাই। আমাদের তো কথা ছিলো ইসলাম দিয়ে পাশ্চাত্যকে মূল্যায়ন করা, কিন্তু আমরা পাশ্চাত্যকে দিয়ে ইসলামকে মূল্যায়ন করছি। পাশ্চাত্য আমাদের মন মগজ সব কিছুকে দখল করে ফেলেছে। আমাদের পুরো জীবনটাই পাশ্চাত্যের রঙ্গে রঙ্গিন হয়ে গেছে। তাই হিজাব পরেও আজ মুসলিম নারীরা ফ্যাসন সো করে, হিজাব পরে মডেলিং করে, হোলি খেলে আরো কত কি যে করে! আবার পুরুষেরা জুব্বা,পাগড়ি, দাঁড়ি নিয়েও গিটার বাজায়, মিউজিক করে, সিনেমা হলে যায়, খেলা নিয়ে মেতে থাকে, মেয়েদের সাথে আড্ডা দেয়…। বদলে গেছে বেশিরভাগ মুসলিম দেশগুলো। তাও পাশ্চাত্যের অনুকরণে আর পাশ্চাত্যকে খুশি করার জন্য। বদলে যাওয়া শুরু করেছে পবিত্র ভূমি জাজিরাতুল আরব। আজ সেখানে নাইট ক্লাব স্থাপন করা হচ্ছে, সিনেমা হল হচ্ছে, কনসার্ট, জুয়ার আসর সহ যে কত কিছু যে হচ্ছে…। সবই হচ্ছে পাশ্চাত্যের অনুকরণে ও পাশ্চাত্যের চোখে ভালো সাজার জন্য। আর সেখানকার নারী-পুরুষরা ইসলামের বিধানগুলোকে বাতিল করতে পেরে যে পরিমাণ আনন্দ দেখাচ্ছে, তাতে সহজেই বুঝা যায় আমাদের খোদাদ্রোহিতা কোন পর্যায়ে চলে গেছে। এ যেন দাজ্জাল আসার পূর্বে দাজ্জালের জন্য চারপাশটা প্রস্তুতি নিচ্ছে। এ যেন দাজ্জালের দলে দাখিল হওয়ার জন্য মানুষের মানসিক প্রস্তুতি পর্ব। এ দাজ্জালী কর্মকান্ড থেকে বাধা দেওয়ার আজ কেউ নেই, আর কেউ বাঁধা দিতে গেলে আমাদের সমাজ-রাষ্ট্র-বিশ্বই তাকে নিশ্চিহ্ন করে দেয়। তাই সিদ্ধান্ত আমাকে, আপনাকেই নিতে হবে কোন দলে থাকব আমরা। সিদ্ধান্ত নিতে হবে কাকে খোদা মানব আমরা কথা-কাজে ও মনে ? কারণ এর উপরই নির্ভর করবে আমাদের পরবর্তি জীবনের ঠিকানা।


















Comments
This post currently has no comments.