জীবনের বাঁকে বাঁকে তাঁরই দয়াতে
বেঁচে থাকি আমি এই ধরাতে
তাঁরই রহম তাঁরই হুকুম
ছাড়া বলো বাঁচতে পারে কে
আল্লাহু আকবার আল্লাহু আকবারবড়ত্ব শুধুই তাঁর, যার হাতে জীবন সবার
নেই কোন শরীক সেই সত্তার
বন্দেগী শুধু তাঁরই তরে
হুকুম চলে যার সব জগৎ জুড়ে
তিনি আপন, তিনি স্বপন
তিনি ছাড়া মিথ্যে এ জীবন।
আল্লাহু আকবার আল্লাহু আকবারতাঁরই দয়াতে, তাঁরই মায়াতে
তাঁরই নূরেতে, তাঁরই ভালোবাসাতে
বেঁচে থাকে ধরার প্রতিটি প্রাণী
রহম বর্ষে তাঁর দিবস-রজনী
আকাশে বাতাসে তাঁরই নাম ভাসে
মেতে আছে যেন সব সে নামের আবেশে
তাঁরই যিকির, তাঁরই স্মরণ
মুছে হৃদয়ের সব গুনাহের আবরণ
আল্লাহু আকবার আল্লাহু আকবার….
Calendar
November 2017 M T W T F S S 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 Tags
LATEST NEWS
New Albums
Categories
Gallery


















Comments
This post currently has no comments.