এক একটি প্রজন্ম সমুদ্রের মাঝে একটি স্রোত
মহাকালের এই বিশালতায় আমাদের এক একটি প্রজন্ম সমুদ্রের মাঝে একটি স্রোতের মত। সমদ্রের মাঝে জেগে উঠা এক একটি ঢেউ যেমন একটা সময় সমুদ্রের পাড়ে এসে আছড়ে পড়ে বিলীন হয়ে যায়, ঠিক তেমনি মহাকালের স্রোতে এক একটি প্রজন্ম বিলীন হয়ে যায় একটা সময়। একটা নতুন স্রোত বিলীন হয়ে যাওয়ার পর যেমন মানুষ নতুন অন্য আরেক স্রোতকে দেখতে থাকে, ঠিক তেমনি নতুন প্রজন্মের আগমনে মানুষ ভুলে যেতে থাকে পুরনো প্রজন্মকে। চিন্তা করে দেখুন- কয়েক দশক আগের প্রজন্মের কতজন নায়ক-নায়িকা, গায়ক, খেলোয়ার, খ্যাতিমানদেরকে কতজন মনে রাখে?? হয়তবা কাল-ভদ্রে দু একজনকে কেউ কেউ স্মরণ করে। পুরনোদের স্মরণ রাখার সময় এখন কোথায়, এখন তো আমাদের সামনে আছে নতুন নতুন খ্যাতিমান লোকেরা। আবার কাল তারাই স্মৃতির পাতা থেকে বিলীন হবে। নতুন প্রজন্মের আগমনে সকল খ্যাতিমান সহ আমাদের পুরো প্রজন্মই একদিন বিলীন হবে। তবুও এই মানুষদের কাছে খ্যাতি পেতে আমরা ভুলি প্রজন্ম থেকে প্রজন্মের সৃষ্টিকারীকে। এই লক্ষ-কোটি গ্রহ-নক্ষত্রের সৃষ্টিকারী আল্লাহ তা’আলাকে না মেনে মানুষের কাছে খ্যাতিমান আর স্মরণীয় হওয়া কি বুদ্ধিমান মানুষের কাজ?


















Comments
This post currently has no comments.