ফ্রিডম অব চয়েস?
পাশ্চাত্যের চটকদার ‘ফ্রিডম অব চয়েস’ স্লোগানে মজে গিয়ে আপনি পর্দার বিধান অমান্য করা শুরু করলেন, আপনার সাথে সাথে অন্যদেরকেও এ পথে দাওয়াত দিলেন। এ স্লোগানের সাথে তাল মিলিয়ে মাথার কাপড়টা ফেলে দিয়ে খুব গর্বিত হলেন; কিন্তু আমার প্রশ্ন হলো- বিচার দিবসের দিন আল্লাহ তা’আলা যখন আপনাকে তাঁর বিধান অমান্য করার ব্যাপারে জিজ্ঞাসা করবেন, তখন কি আপনি এ স্লোগান তাঁর সামনে পেশ করে মুক্তি পাবেন?? আবার যারা আপনার কথা শুনে আপনার পথেই চলেছে তাদের দায়ভার আপনি সেদিন নিতে পারবেন তো? আর সবচেয়ে বড় কথা আপনারা তো এ ব্যাপারে তওবাও করবেন না, বরং গর্ব অনুভব করবেন; তাহলে কি করে আল্লাহর কাছে মাফ পাবেন? একজন মদখোর তার নেশার ব্যাপারে অনুতপ্ত হয়, একজন জিনাকারীও নিজের পাপের জন্য লজ্জিত হয়, আর আপনারা তো আপনাদের পাপের কারণে গর্ববোধ করেন!! যারা আল্লাহ তা’আলার হুকুমকে ছুড়ে ফেলে দিয়ে অনুতপ্ত না হয়ে বরং গর্বিত হয়, তাদেরকে কি আল্লাহ তা’আলার সামনে খোদাদ্রোহীর মত দাঁড়াতে হবে না? নাকি সেদিনও আপনারা আল্লাহকে বলবেন- ‘আমাদেরকে ফ্রিডম অব চয়েসের ফ্রিডম দাও; আমরা আমাদের চয়েজ অনুসারে জান্নাত কিংবা জাহান্নাম বেছো নিব। তোমার কোন বিচার আমরা মানব না।’
আপনাদের এই আবদার কি সেদিন মেনে নেওয়া হবে বলে আপনারা আশায় দিন বুনছেন?!


















Comments
This post currently has no comments.