বেঁচে থাকার মানে
বেঁচে থাকার মানে কি শুধু আকাশচুম্বী বাড়ি,
বেঁচে থাকার মানে কি শুধু লাস্যময়ী নারী?
বেঁচে থাকার মানে কি শুধু লক্ষ-কোটি টাকা,
বেঁচে থাকার মানে কি শুধু দু চাকা, চার চাকা?
বেঁচে থাকার মানে কি শুধু খেয়ে-দেয়ে জীবন পার,
বেঁচে থাকার মানে কি শুধু জুলুম-অন্যায়-ব্যাভিচার?
এ যদি হয় দিন শেষে তোমার জীবনের লক্ষ্য
তাহলে তোমার আর পশুর মাঝে কি রইল পার্থক্য?
এ সবকে লক্ষ্য বানিয়ে তুমি কি করে হও আশ্রাফুল মাখলুকাত,
তাহলে পাঠানোর প্রয়োজন ছিল না কোরআনের সওগাত।


















Comments
This post currently has no comments.